প্রশ্নের উত্তর পোর্টাল

দলিল ও জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রশ্ন ও উত্তর।

দানপত্র বাতিল বা রদ দলিল রেজিস্ট্রি করা যাবে কি না?

দানপত্র বাতিল বা রদ দলিল রেজিস্ট্রি করা যাবে কি না?

দানপত্র দলিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পত্তির দখল হস্তান্তরিত হওয়ার পূর্বে তা বাতিল বা রদ করা যায়, কিন্তু দখল হস্তান্তরিত হওয়ার পর দানপত্র দলিল বাতিল বা রদ করা আইনসিদ্ধ নয়। 

বর্তমানে দানপত্র দলিল ফরমেটে প্রণীত হওয়ায় দলিল সম্পাদন ও রেজিস্ট্রির সাথে সাথে সংশ্লিষ্ট, সম্পত্তির দখল হস্তান্তরিত হয় বিধায় দাতা দানপত্র দলিল বাতিল বা রদ করতে পারেন না এবং এরূপ বাতিল বা রদকরণ দলিল রেজিস্ট্রি করা আইনসম্মত নয়। 

তবে, উপযুক্ত আইনসঙ্গত কারণ থাকলে আদালতের আশ্রয় নেয়া যেতে পারে।

দানপত্র বাতিল বা রদ দলিল রেজিস্ট্রি করা যাবে কি না? | DWJalil.com

MA Jalil

জমি-জমা সংক্রান্ত যেকোনো দলিল তৈরির ক্ষেত্রে সামান্য একটি ভুলও ভবিষ্যতে বড় আইনি জটিলতা তৈরি করতে পারে। তাই প্রতিটি ধাপেই আমি সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করি।