একই জমি, একই মূল্য, কিন্তু দলিলের ধরন ভেদে খরচের এত পার্থক্য কেন?
জমি দান করবেন, নাকি বিক্রি দেখাবেন?
ইউনিয়ন এলাকায় মাত্র ৫ শতক জমির #দানপত্র দলিলে যদি দলিল মূল্য ১০ লক্ষ টাকা হয়, তাহলে দানকর ও অন্যান্য ফি মিলিয়ে প্রায় ৭৩ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
অথচ একই জমি #সাফ-কবলা (বিক্রয়) দলিলে রেজিস্ট্রি করলে উৎসকর লাগতে পারে মাত্র ২০ হাজার টাকা!
🤔 তাহলে প্রশ্ন হলো—একই জমি, একই মূল্য, কিন্তু দলিলের ধরন ভেদে খরচের এত পার্থক্য কেন?
এই কারণেই অনেক মানুষ #দানপত্র, হেবা, বিক্রয়, অছিয়ত বা বণ্টননামার আইনি পার্থক্য না জেনে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
⚠️ তবে শুধুমাত্র খরচ কম হওয়ার কারণে ভুল ধরনের দলিল করা উচিত নয়। প্রতিটি দলিলের আইনি প্রভাব আলাদা। পরিস্থিতি অনুযায়ী সঠিক দলিল নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।